Name― Malli Malli Idi Rani Roju
Telugu movie (2015)
Gener― Romantic
IMDb ― 7.5
✅ No_Spoiler
"কি নামে ডেকে বলবো তোমাকে
মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে… "
মুভির নায়কের অবস্থা ছিলো একদম উপরের এই গানটার মত৷ মুভির প্রথমে নায়ক রাজা রাম নায়িকার শুধু চোখের প্রেমে পড়েই তার পিছনে হন্যে হয়ে ঘুরেছে৷ কেবল একটা মানুষের চোখের প্রেমে পড়ে মানুষকে এতোখানি পছন্দ করে ফেলা যায়? এতোখানি ভালোবেসে ফেলা যায়?
মুভিটা দেখতে গিয়ে ভালোবাসা জিনিসটাকে দারুণ করে উপভোগ করা হয়৷ বাস্তব জীবনে এমন কেউ থাকলে তো মিলে গেলোই, না থাকলে এক আধটু মিস করবেন বটে৷ সে যা-ই করুন এরকম শান্ত সুন্দর একটা রোমান্টিক মুভি আপনাকে কিছুটা হলেও প্রেম শেখাবে বলতে পারেন, এখনকার অধিকাংশ এই হলো আর এই গেলো টাইপ প্রেম না, সস্তা যদু-মধু টাইপ প্রেম না, সারাজীবন কেবল একটা মানুষের জন্যই জেগে থাকা সত্য প্রেম, যে প্রেম দূরত্ব, দেখা না দেখা, কথা হওয়া না হওয়া কোন কিছু দ্বারা প্রভাবিত না হয়ে ভালোবাসার বিশ্বাস নিয়ে থাকে সদা জাগ্রত৷
'দুটো ভিন্ন ধর্মালম্বী মানুষের মাঝে প্রেম' একটি কমন থিম হলেও নানান ঘটনার মিশেলে পুরো মুভিটাকে সুন্দর করে উপস্থাপন করেছেন পরিচালক ক্রান্তি মাধব৷ নায়ক শারওয়ানন্দ আর নায়িকা নিত্যা মেনন দুজনকে আমার এমনিতেই ভালো লাগে, এই সিনেমাতেও ভালো লেগেছে৷
২০১৫ এর এই ফ্লিম মুভি লাভারসদের এতো দিন পর্যন্ত অদেখা থাকার কথা নয়৷ যারা দেখেননি এবং রোমান্টিক মুভি দেখতে পছন্দ করেন তাদের দেখার
আমন্ত্রণ৷ আশা করছি ভালোই কাটাবে এই রোমান্টিক মুভি দেখতে যাওয়া আপনার দুই ঘন্টা৷
✅ Post Author: Anannya (Facebook)