Movie :- Hassen Dillruba (2021)
Genres :- Drama, Mystery, Romance
ImdB Ratting :- 6.8 /10
Personal Ratting 7/10
Language :- Hindi
Cast :- Tapsee Pannu, Vikrant Massey
♻ অবশেষে দেখে নিলাম নেটফ্লিক্স এ সদ্য রিলিজ হওয়া Hassen Dillruba মুভিটি, এই মুভিটি মূলত তাপসী পান্নুর জন্যই দেখা,কারন তার কোন মুভিই আমি মিস দেই না তাই সময় নষ্ট না করে রিলিজ হওয়ার সাথে দেখে নিয়ে ছিলাম মুভিটি।
🔲 প্লট :- ⚠ হাল্কা স্পয়লার ⚠
এ মুভির কাহিনী শুরু হয় রাণী (Taapsee Pannu) নামক এক সুন্দরী মেয়ে ও রীশু (Vikrant Massey) নামক এক সাধারন মিডেল ক্লাস ছেলে কে দিয়ে, রাণী ও রিশু দুজনেরই পরিবারেরর সন্মতিতে অ্যারেঞ্চ ম্যারেজ বিয়ে হয়,বিয়ের পরে শুরু হয় তাদের মধ্যে ঝামেলা, অ্যারেঞ্চ ম্যারেজ বিয়ে করে তারা দুজন এক সাথে আনকমফরটেবল ফিল করে,যার কারণে রিশু ও রাণীর দাম্পত্য জীবন সুখের হয় না, এজন্য আবার রাণী রিশুর উপর একটু হ্মিপ্ত, এরপরে একদিন নীল নামে এক হ্যান্ডসাম ছেলের আগমন ঘটে যে কিনা রিশু খালাতো ভাই, এরপরে রানী প্রথম দেখাতেই নীল কে পছন্দ করতে শুরু করে এবং নীল ও রাণীকে পছন্দ করতে শুরু করে, ব্যাচ রিশু আর রাণীর জীবণে ঢুকে গেল তৃতীয় ব্যাক্তি, এরপরে ঠিক ছয় মাস পরে এক বিস্ফরণ এ মারা যায় রিশু, যেহুতু রানীর সঙ্গে নীল এর অবৈধ সম্পর্ক ছিল, তাই পুলিশের সন্দের তীর রাণীর দিকেই যায়,পুলিশ মনে করে রাণীই তার স্বামি কে মারছে, এখন কথা হলো রাণী কি সত্যি তার স্বামি কে মারছে নাকি এর পিছনে অন্য কারোর হাত আছে তা জানতে হলে অবশ্যই আপনাকে মুভিটা দেখতে হবে।
🔲 বেক্তিগত মতামত :-
এটি খুবই সাধারণ কাহিনীর একটা মুভি হলেও আমার কাছে বেশ উপভোগ্য লাগছে মুভিটি, ট্রেলার দেখার পরে অনেক এক্সপেকটেশন নিয়ে ছিলাম মুভিটির দেখার জন্য তাই হয়তো আহামরি তেমন একটা লাগে নি, তবে একটা কথা এই মুভির জনরা নাকি মিস্ত্রী থ্রীলার কিন্তু আমি এ দুইটার একটার ফিল পাইনি মুভি দেখার সময়,হুদাই মিস্ত্রী জনরা অ্যাড করছে মুভিতে তবে রোমান্টিকতার অনেক ফিল পেয়েছি, রোমান্টিকতার দিক দিয়ে বলতে গেলে আমার কাছে ভালোই লাগছে মুভিটা, তবে মুভি শেষের দিকে একটু হলেও থ্রীলার,টুইস্ট ছিল, যেটা এক্কেবারে আনপ্রেডিক্টেবল মনে হয়েছে, যা আমার কাছে ভালোই লাগছে, এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, মিউজিক সবকিছু বলোই ছিলো।
🔲 অভিনয়ে :-
অভিনয়ের কথা বলতে গেলে আমি বলবো তাপসী পান্নুর কথা, মুভি যেমনই হোক আহা তাপসি পান্নুর অভিনয় দেখেই আমার এ মুভি দেখার পয়সা উসুল হয়েছে, তার অভিনয় দেখে মনে হচ্ছিলো যে তাপসী তার রিয়েল লাইফে অভিনয় করতেছে, কোনো ঘাটতি নেই তার অভিনয়ে অবশ্য তাপসি পান্নু প্রত্যেকটা চরিত্রেই নিজেকে সহজেই সুন্দর ভাবে মানিয়ে নেন,তবে আরেকজন আছে যার কথা না বললেই নয় আমার অনেক পছন্দের রিশু চরিত্রে ভিক্রান্ত ম্যাসি, তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নাই মির্জাপুর যারা দেখছে তারা ভালো ভাবেই চিনে জানে তার অভিনয় সম্পর্কে, তার অভিনয় আসেলেই অসাধারন ছিল একদম তার চরিত্রের সাথে মানিয়ে নিয়েছে, এছাড়া সবার অভিনয়ই ভালো ছিল।
♻ সব মিলিয়ে একবারের জন্য দেখাই যায় মুভিটা, থ্রীল আর সাসপেন্স এর আশা ছেড়ে রোমান্টিক মনে করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে।
✅ Post Author: Naim (FB)