আপনি কি ব্র্যাড পিট লাভার?
সাথে জোম্বি রিলেটেড মুভি পছন্দ করেন?
তবে এই লিখাটি আপনারই জন্যে...
✓স্পয়লার নেই 💁🏻♂️
গ্যারি লেইন জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তা। তিনি একদিন জ্যামে বসে দেখতে পেলেন কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। শহরের সব বাসিন্দা আতংকিত হয়ে ছোটাছুটি করছে দিগ্বিদিক।
খানিক পর তিনি টের পেলেন, কোনো এক অদ্ভুত ভাইরাসের কারণে শহরের মানুষ একে একে জোম্বিতে পরিণত হচ্ছে। এবং সেটা হচ্ছে ভয়ংকর রকম দ্রুততার সাথে, কামড় খাওয়ার ১২ সেকেন্ডের মধ্যেই!
দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে কষ্টে-সৃষ্টে একটা ব্যবস্থা করা গেলো। এবার তাকে যেতে হবে জোম্বিদের হাত থেকে মুক্ত করার অভিযানে।
এ যেন কেবল বাঁচার লড়াই। সাথে বাঁচাতে হবে পরিবারকে, আর দেশটাকেও...
🎬 Movie: World War Z (2013)
🎞️ Genre: Action, Adventure, Horror
💿 Duration: 1h 56min
🎥 Director: Marc Forster
👥 Cast: Brad Pitt, Mireille Enos, Daniella Kartesz...
🔖 IMDb: 7/10 || 🍅Tomatoemeter: 66%
🔵 Personal Rating: 9/10
ভায়োলেন্স আর টানটান উত্তেজনায় ভরা মুভি World War Z. জোম্বি মুভি মানেই প্রাণহীন মানুষদের আড়ষ্ট ভঙ্গিতে হেঁটে আসা, তাদের সাথে মানুষের লড়াই চলা। এটিও তার ব্যতিক্রম নয়।
কিন্তু এই মুভিতে জোম্বিদের ভয়াবহতার পাশাপাশি দেখানো হয়েছে বাবা হিসেবে একজন ব্যক্তির সন্তান আর পরিবারের প্রতি ভালোবাসা। সাথে আছে দেশকে বাঁচানোর লড়াই।
আর জোম্বিদের সাথে লড়াইটা এখানে দেখানো হয়েছে অন্যান্য মুভির চেয়ে কিছুটা বড় পরিসরে। জোম্বিদের ভয়াবহতাটাও অন্য মুভির চেয়ে কিছুটা বেশি বলে মনে হয়েছে আমার। এই মুভির নির্মাণশৈলীও বেশ প্রশংসার দাবীদার।
প্লট অযথা প্যাঁচানো বা জটিল করা হয়নি। এছাড়া সিনেমাটোগ্রাফি আর সাউন্ড ইফেক্টও ভালো ছিলো। গ্রাফিক্সের কাজও খুব ভালো। থ্রিল আর সাসপেন্সের মিশেলে জোম্বি মুভি হিসেবে খুবই উপভোগ্য মনে হয়েছে।
ব্র্যাড পিটের অভিনয় যে অসাধারণ সে ব্যাপারে আশা করি কারোরই দ্বিমত নেই। আর এই মুভিটি দেখলে ব্র্যাড পিট যে আপনার আরও একটু প্রিয় হয়ে উঠবে— সেটা নিশ্চিত!
[এ ধরনের আরো মুভি দেখতে চাইলে 'ট্রেন টু বুসান', 'কিংডম' (কোরিয়ান জোম্বি সিরিজ), 'রেসিডেন্ট এভিল' আর নতুন আসা 'আর্মি অব দ্যা ডেড' দেখতে পারেন। হয়তো আপনার ভাল লাগবে।]
সময় থাকলে দেখে নিতে পারেন।
হ্যাপি ওয়াচিং! 💙
#SReviews #রিভিউ #WorldWarZ #Zombie
#BradPitt #Shoikot #englishmoviereview
Post Author: Shoikot Ahmad (FB)