সোনার পাহাড় মুভি রিভউ / Sober Pahar Movie Review

"পর্দায় তাকিয়ে আপনার চোখের কোণটা চিকচিক করে যদি গলার কাছে দলা পাকিয়ে আসে কিংবা কোনও এক দৃশ্যে ঠোঁটের কোণে হাসির রেখা টের পান, বুঝতে হবে ছবিটা মন টেনেছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’ দেখে কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা আছে।"
- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
Movie Name. : সোনার পাহাড়
Genre : Drama film
IMDB Rating : 8.1
Personal Rating : 8.5
also 97% Google users like this film
** নো স্পয়লার **
যারা মুভিটি দেখেননি তারা নাম দেখে ভাবছেন এটা কোনো অ্যাডভেঞ্চার টাইম মুভি।আসলে অ্যাডভেঞ্চার মুভি,কিন্তু ঐ গুপ্তধন কিংবা কোনো রহস্যের খোঁজে না।তাহলে কিসের খোঁজে?
এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার।পুরাতন সম্পর্ককে আবার ফিরিয়ে আনার অ্যাডভেঞ্চার। মুভিটি কাহিনীটা সিম্পল,কোনো মার-প্যাঁচ নেই।সিনেমা যখন গল্পঃ হয়ে ওঠে তখন আলাদা করে কিছু বলার থাকে না।তাই বেশি কিছু বলবো না।মুভিটি দেখলেই বুঝতে পারবেন।
মুভিতে সবার অভিনয় ভালো লেগেছে।বিশেষ করে বিটলু ক্যারেকটার টি যে ছোট ছেলেটা প্লে করেছে।দেখে মনে হবে সে যেনো সিনেমাই অভিনয় করছে না,বাস্তবে আছে।আর যিশুর অভিনয় নিয়ে তো নতুন করে কিছু বলার নাই।আপনার সবাই চেনেন,জানেন।
এখন আসি বিজিএম(ব্যাক গ্রাউন্ড মিউজিক)এর কথায়।কোনো চাকচিক্য নেই , তবুও কেনো যেনো বড়ই মায়াবী।মুভির শেষের গানটি আমার সবচেয়ে ভালো লেগেছে।অন্যান্য গানগুলোও আপনাদের ভালো লাগবে আশা করি।
অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক এসবের বাইরে যদি ভিন্ন কোনো স্বাদের মুভি দেখতে চান তাইলে বলবো এই মুভিটি দেখেন।আশা করি দেখার পর নিরাশ হবেন না।
" একটা মন, হাটি হাটি পা, আকা বাকা রেলগাড়ি,
মেঘ এসে চোখে দিলো রঙ, হাতে দিলো ডাকটিকিট,
বৃষ্টি ভেসে ড্রয়িং খাতাই, ফুল ফল লতায় পাতায়,
হয়তো সেই দেশে বন্ধু থাকে নাম না জানা,
তারই খোঁজে মেলেছি ডানা "

Post Author: Abdullah Al Mahmud