Dashing Detective হিন্দি ডাব মুভি রিভিউ | থ্রিলার ধাঁচের মুভি

√√√হাল্কা স্পয়লার√√√
Name: Dashing Detective (Aka Thupparivaalan)
Type: Crime/Action/Thriller
IMDb: ★7.5/10
Cast: Vishal, Binary Roy, Anu Emmanuel

থ্রিলার মুভির রিভিউ দেখতে দেখতে খুব মন খারাপ হয়ে গেছে আমার আসলে রিভিউ দেখে নয়। বরং এমন কিছু ফিল্ম এর রিভিউ যখন কেউ দেয়না যার রিভিউ দেয়া দরকার। তাই আজ এমনি একটা মুভির রিভিউ নিয়ে এলাম যার রিভিউ আমি এখনো কারো থেকেই পাইনি। অথচ মুভিটির গল্পটা ও অভিনয় ছিল অসাধারণ।
ভিসাল এর অভিনয় দেখতে একমুহুর্তের জন্য চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে।

প্লটঃ একজন ডিটেক্টিভ! সবাই সাধারন ক্যাস আনলে মুখস্ত সে ক্যাসটা মুহুর্তে সমাধান করে দেয় জায়গাতেই। তাই তিনি একটা কঠিন কেসের জন্য পাগল হয়ে আছে। এমন সময় একটা ছোট্ট ছেলে এসেছে তার একটা নীরিহ কুকুর এর কেস নিয়ে। ছেলেটার একটাই চাওয়া সে শুধু খুনিকে জিঙ্গেস করবে, তার নির্দোষ কুকুরটা কি এমন করেছিল যে তাকে হত্যা করলো?
ছেলেটার এমন আকুতি নিয়ে ডিটেক্টিভ ক্যাসটা নেয়। একটা কুকুর এর কেস নিয়ে শুরু হয় রহস্যের পর রহস্য। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় থাকবেন।

কি দারুন একটা থ্রিলার মুভি। ভিসালের এই মুভিটা দেখে আমি তার চরম পর্যায়ের গরম ভক্ত হয়ে গেছি আরো একটা ছিল তার থ্রিলার মুভি সেই রিভিউ দিবো শিগ্রই........

বিঃদ্রঃ ভুল ক্ষমা করবেন এটা আমার ২য় রিভিউ