সর্বকালের সেরা ১৫টি বলিউডের থ্রিলার মুভির সাজেশন

আমার দেখা বলিউডের সেরা ১৫ টা থ্রিলার (হালকা স্পয়লার)
1. Kahani (2012)
IMDB 8.1
ভিদ্যা বাগচি নামে একজন প্রেগন্যান্ট মহিলা লন্ডন থেকে কলকাতা আসে তার হাসবেন্ড কে খুজতে। বিভিন্ন ক্লু খুজে সে যতই ভিতরে ঢুকে রহস্য আরও বাড়ে। শেষ মিনিটের টুইস্ট মারাত্মক।
2. Drishyam ( 2015)
IMDB 8.2
একটি অনাকাঙ্ক্ষিত মার্ডার থেকে নিজের পরিবার কে বাঁচানোর জন্য ক্লাস ফোর পাস একজন ডিস ব্যবসায়ী পুরা পুলিশ ডিপার্টমেন্ট কে ঘোল খাওয়ায়।
3. Gumnaam (1965)
IMDB 7.2
৮ জন মানুষ একটি প্রতিযোগিতায় জিতে ফ্রি প্লেন ভ্রমন করে একটি দ্বীপে আসে। প্লেনটিতে যান্ত্রিক গোলযোগ ঘটায় দ্বীপ টিতে বাধ্য হয়ে ল্যান্ড করতে হয়। সেখানে কোন মানুষ থাকে না। কিন্তু একটি পরিত্যাক্ত বাড়ি পায়, যেখানে তারা একজন বাবুর্চিও খুজে পায়। প্রতি রাতে অদ্ভুত এক মেয়ে কণ্ঠের গান শোনা যায়। কিন্তু আস্তে আস্তে ১ জন ১ জন করে খুন হতে থাকে। কি সেই রহস্য?
4. CID (1956)
IMDB 7.4
আন্ডারওয়াল্ড এর সাথে এক ধনী ব্যবসায়ির কানেকশন খুজতে যেয়ে এক সাংবাদিক নিহত হয়। তার বন্ধু পুলিশ ইনেস্পেক্টর সাংবাদিক হত্যার তদন্ত করতে যেয়ে দেখে সে নিজেই সন্দেহভাজন। কি সেই রহস্য।
5. Kaun (1999)
IMDB 7.8
এক বৃষ্টির দিন এক মেয়ে টিভি নিউজে দেখতে পায় এক সিরিয়াল কিলার আগুন্তুক সেজে বাড়িতে ঢুকে খুন করছে। তখনি তার বাড়ির কলিং বেল বাজে। মাত্র ৩ জন এক্টর নিয়ে পুরা মুভিটা করা। লাস্টের টুইস্ট টা মারাত্মক।
6. Manorama six feet under (2007)
IMDB 7.6
সত্তবির মন্ত্রীর স্ত্রীর কাছ থেকে টাকা নেয়, বিকিউনিময়ে সে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমান দেবে। কিন্তু সে নিজেই জানে না সে কার কাছ থেকে টাকা নিলো, তাকে কি উদ্দেশে ব্যবহার করা হচ্ছে।
7. !3B (2009)
IMDB 7.3
কএটা বলিউডের বেস্ট সাসপেন্স থ্রিলার। মনোহর আর তার ভাই মিলে নতুন ফ্লাট কেনে। সেখানে উঠার পর ২/১ টা আজব ঘটনা ঘটে। কিন্তু সেটাকে সবাই স্বাভাবিক ভাবে নেয়। টিভি তে তার মা,বউ , ভাবী একটা সিরিয়াল দেখে , সেই সিরিয়াল এর হওয়া কাহিনী পরেরদিন তাদের পরিবারের সাথে ঘটে। কি সেই রহস্য।
8. Samay (2003)
IMDB 6.9
এসিপি মাল্ভিকা একজন বিধবা মা। তাকে একটি সিরিয়াল কিলারের মার্ডার তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিন্তু তদন্ত করতে যেয়ে দেখে সেই সিরিয়াল কিলারের সাথে তার কোন না কোন একটা সম্পর্ক আছে।
 9. Taalash (2012)
IMDB 7.2
সেখাওাত নামে একজন ইনেস্পেক্টর একটি হাই প্রোফাইল মার্ডার কেসের দায়িত্ব নেয়। কিন্তু তদন্ত করতে যেয়ে সে অদ্ভুত ঘটনায় জড়িয়ে পড়ে। আমার দেখা অন্যতম আন্ডাররেটেড মুভি।
10. No Smoking (2007)
IMDB 7.2
একজন চেইন স্মকার স্ত্রীর প্যান প্যানানিতে অতিস্ট হয়ে রিহ্যাব সেন্টারে যায় ধূমপান ছাড়ার জন্য। কিন্তু সেখানে অদ্ভুত সব নিয়ম কানুন, এমন কি তার ফ্যামিলিও মার্ডার হবে যদি সে ধূমপান করে। এই মুভি সবার জন্য না। খুব কমপ্লেক্স মুভি।
11. Detective Byomkesh bokshi (2015)
IMDB 7.6
ভুবান নামে একজনের অন্তর্ধান এর রহস্য উদ্ধার এর কেস আসে ব্যোমকেশ এর কাছে। তদন্ত করতে যেয়ে সে বুঝতে পারে এটা এমন একটি ষড়যন্ত্র যা পুরো কলকাতা কে অশান্ত করবে।
12. Table no 21 (2013)
IMDB 7.1
ভিভান এবং সিয়া নামের দম্পত্তি খুব লোভনীয় পুরুস্কারের আশায় একটি গেমে অংশগ্রহণ করে। কিন্তু স্টেপ বাই স্টেপ গেম অনেক কঠিন হতে থাকে।
13. raman raghav 2 (2016)
IMDB 7.4
এটা কুখ্যাত সিরিয়াল কিলার রামান্নার কাহিনী। নৃশংস ভাবে সে মানুষ খুন করে।
14. Ugly (2013)
IMDB 8
একটি বাচ্চার মিসিং কেস নিয়ে কাহিনী। অন্যতম সেরা থ্রিলার।
15. Yakeen (2005)
IMDB 5.1
আইএমডিবি যদিও খুব খারাপ। কিন্তু মুভিটার গল্প অনেক ভাল। মেকিং ভাল হয় নি।
এক দম্পতি রোড এক্সিডেন্ট করার পর স্বামী স্রিতিশক্তি হারিয়ে ফেলে। তাকে সব কিছু মনে করানর চেস্টা করা হয়। কিন্তু সে বিভিন্ন ডকুমেন্টস দেখে সন্দেহ করে তার স্ত্রীর পরকীয়া আছে।কিন্তু ডকুমেন্টস এর সাথে তার বিশ্বস্ত ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের কথা মেলে না।সবাই তো সত্যি বলছে, তাহলে কি সেই রহস্য।
মুভির শেষে মাথা ঘুরানো একটা টুইস্ট আছে।
এছারা Badla, Special 26, Andhadhun,Tarkeeb, NH 10, Talvaar, Rahasya, The stoneman Murder, Phobia, Pizza, 404 error not found সহ আরও অনেক ভাল মুভি আছে।
এগুলা আমার পছন্দের। Common+Uncommon মিলায়ে লিস্ট করছি। সবগুলা কমন নাম দিলে নতুন মুভির নাম কেউ জানবে না। আরও অনেক মুভি আছে যে গুলা হয়ত আপনাদের বেশি পছন্দের। কমেন্ট বক্সে শেয়ার করুন।