দেখার মতো কিছু ভালো মুভি (ছায়াছবির) লিস্ট ও রিভিউ


বহুদিন পর পরিবারসহ কিছু ভালো মুভি দেখলাম। সবগুলোই বেশ ভালো ছিলো। মুভি রেটিং দেওয়ার মত সক্ষমতা আমার নেই।

১। Mathu Vadalara (2019): মুভির শুরুটা একটু বোরিং হলেও মাঝামাঝি পর্যায় থেকে শুরু হতে থাকে থ্রিল এবং টুইস্ট। 

২। Yeh Sali Ashiqui (2019): হিন্দি এই মুভিটি আমি যাদের সাজেস্ট করেছি, তেমন বেশি কেউ মজা পায়নাই। তবে আমার কাছে ভালো লেগেছে। রিভেঞ্জ মুভিগুলো আমার সবসমই ভালো লাগে। এই মুভিরও একই সমস্যা, শুরুর অংশটুকু একটু বোরিং। 

৩। Thozha/Oopiri: আমার আম্মাকে নিয়ে মাঝে মাঝে মুভি দেখি। স্প্যানিশ মুভি Intouchable এর রিমেক মুভিটি আমার আম্মা খুব পছন্দ করেছে। বলেছে "দেখ, একটা ছোট্ট কাহিনি নিয়ে কি সুন্দর মুভি হয়!" 

৪। Recalled (2021): আমি আর আমার বউ কুরিয়ান থ্রিলার মুভির ভক্ত। অনেক দিন ভালো কোন কোরিয়ান থ্রিলার মুভি পাচ্ছিলাম না। এই মুভি দেখে বহুদিন পর থ্রিলের স্বাদ পেলাম। প্রতি পদে পদে টুইস্ট। শুরু থেকে শেষ পর্যন্ত মজা পেয়েছি।

৫। Nobody (2021): একশন মুভি আমার ভালো লাগেনা। কিন্তু এই মুভি আমার মন্দ লাগেনি৷ ভালো সময় পার করেছি।

এই ৫টা মুভিই দেখার মত।

Post Author: ✅ Shahadat Hossain ~ FB