Season 1
Episode: 4
গতকাল রিলিজ পেলো নেটফ্লিক্সের প্রতীক্ষিত সাইকোলজিক্যাল ডার্ক, অ্যান্থোলজি সিরিজ Ray.
ট্রেইলার দেখার পর থেকে খুব এক্সাইটেড ছিলাম সিরিজটির জন্য। কিংবদন্তী বাংলা চলচ্চিত্র নির্মাতা 'সত্যজিত রায়' এর ৪টি ছোট গল্প অবলম্বনে মোট ৪টি এপিসোডের এই সিরিজটি যথাক্রমে পরিচালনা করেছেন - সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে এবং ভাসান বালা।
▪️পুরো সিরিজ দেখে একটা ব্যাপার ভাবলাম, এত এত বছর আগেও এমন সব ডার্ক স্টোরি কিভাবে লিখেছিলেন তিনি! এ-ই বুঝি কিংবদন্তির মস্তিষ্ক! 'রায়' আসলে খুব শক্তিশালী নাম !
▪️EGO
▪️REVENGE
▪️ENVY
▪️BETRAYAL
এই ছিলো মোটামুটি গল্পগুলোর মূল থিম। চমৎকার কাস্টিং ছিলো। দেখা যাক কে কতটুকু দিতে পেরেছেন।
[ may contain spoiler ]
★ Story: 1
Forget Me Not. নেয়া হয়েছে 'বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম' গল্প থেকে।
সফল ক্যারিয়ার, স্ত্রী, সন্তান নিয়ে হাসিখুশি Ipsit এর জীবনে একজন অপরিচিত ভদ্রমহিলার কারনে হঠাৎ-ই অন্ধকার নেমে আসে। তার স্বাভাবিক জীবনে স্মৃতিভ্রমের এক খেলা শুরু হয় !
অনেক সময়, ভালোর পেছনেই লুকানো থাকে কোনো না কোনো খারাপ অতীত। যেই অতীত খুব সহজে পিছু ছাড়তে চায় না। সঠিক সময়ে ঠিক হানা দেয় !
এই এপিসোড টি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। স্ক্রিনপ্লে এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভালো ছিলো। লীড রোলে Ali Fazal দারুন পারফর্ম করেছেন। ব্যক্তিগত ভাবে এই এপিসোড টি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
★ Story: 2
Bahrupiya (বহুরূপী)
Kay Kay Menon আমার খুব পছন্দের একজন অভিনেতা। এই গল্পের স্টার ছিলেন তিনি। বাঙালি সুন্দর একটা ভাইব ছিলো তার মাঝে।
আশেপাশের সব মানুষের কাছ থেকে হেলাফেলা সহ্য করা মানুষটি ছোটবেলায় তার দাদীর মুখে শোনা এমন একটি কথায় গা ভাসান, যা জীবন সুখের তো করেই না বরং খুব করে একটা কঠিন অধ্যায় শিখিয়ে যায় !
পরিচালনায় আবারো সৃজিত। অভিনয় এবং স্ক্রিনপ্লে মিলিয়ে দারুণ।
★ Story: 3
Hungama Hain Kyon Barpa. নেয়া হয়েছে 'বারীন ভৌমিকের ব্যারাম' থেকে।
মনোজ বাজপায়ী সবসময় সেরা। তার অসাধারণ অভিনয়, সাথে তাল মিলিয়েছেন গজরাজ রাও। পরিচালনায় ছিলেন অভিষেক চৌবে।
ট্রেনে সাক্ষাৎ হওয়া দুজন লোকের মনে হচ্ছে তারা পূর্বপরিচিত। কিন্তু মনে করতে পারছে না। এর মাঝেই ফ্ল্যাশব্যাক। আসলেই দেখা হয়েছিলো কি? ফ্ল্যাশব্যাকে কি ছিলো?
★ Story: 4
Spotlight (স্পটলাইট)
প্রথম ৩টি দেখার পর এই এপিসোড টি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেকটাই হতাশাজনক ছিলো। ১ঘন্টার এই এপিসোডটি আমার কাছে ক্ষানিকটা স্লো মনে হয়েছে। হর্ষবর্ধনের অভিনয় মোটামুটি ছিলো, ভালো করার চেষ্টা করেছে। তবে ডিরেকশন আর গল্পের প্রেজেন্টেশন সব মিলিয়ে আমার কাছে এই এপিসোড জমে নি।
▪️তো সব মিলিয়ে এই ছিলো সিরিজ নিয়ে আমার ব্যক্তিগত অভিমত। সত্যজিত রায়ের গল্প বলে তাঁর মত ভাইব পাবেন, এমন আশা নিয়ে কেউ দেখবেন না আশা করি। একটি ডার্ক, থ্রিলার সিরিজ হিসেবে দেখুন, নিরাশ হবেন না।
হ্যাপি ওয়াচিং !
Post Author: Muniya Moni (FB)
