Sad movie (2005) Bangla Subtitles & Movie Review

## বাংলা সাবটাইটেল রি রিলিজ ##

Sad movie (2005) Movie Review & Subtitles
Imdb: 7.3/10
Gnr: Comedy Drama Romance
Country of origin: South Korea
Star Cast:
Jung Woo-sung, Lim Soo-jung, Tae-Hyun Cha, Shin Min-a

Bangla Subtitle: 

Sad Movie 2005 Review: 
কোরিয়ানরা জানে কীভাবে মানুষের ইমোশন নিয়ে খেলতে হয়। আর সেই ইন্ডাস্ট্রি যখন স্যাড ইমোশনকে প্রাধান্য দিয়ে মুভি তৈরি করে, বুঝতে হবে সেখানের নোনা জল কতোটা হৃদয় ছোঁয়া হতে পারে। যদি কিছুটা আবেগী স্বভাবের হয়ে থাকেন, তাহলে টিস্যু বক্স নিয়ে বসতে ভুলবেন না। কারণ মুভি শেষে আপনার উঠতেও মন চাইবে না। খুব কমন, খুব সাধারণ ঘটনাগুলো অসাধারণ ভাবে কীভাবে হৃদয় অনুরণিত করে উপস্থাপন করা যায়, sad movie তার উৎকৃষ্ট প্রমাণ।

গল্পটা আবির্ভুত হয়েছে চার জোড়া মানুষকে ঘিরে। যেখানে, আলাদা কিছু সম্পর্কের আলাদা গল্প ভিন্ন পথে এগিয়ে গেছে পরিণতির দিকে। নামে স্যাড হলেও, স্যাড অনুভূতির ছোঁয়া পেতে আপনাকে অপেক্ষা করতে হবে বেশ দূর পর্যন্ত। এর মাঝে যখন আলাদা আলাদা গল্পে একটি গল্পের দড়ি পাকানো হচ্ছে, তখন সে গল্পগুলোতে আপনি খুঁজে পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের আমাদের জীবনেরই নানা খুঁটিনাটি ব্যাপার। কখনো ভালোবাসা দেখে আপ্লুত হবেন, কখনো মায়ের প্রতি সন্তানের টান আপনাকে আবেগী করে তুলবে, কখনো জীবনের হতাশা আপনাকে আরো হতাশ করে ফেলবে, আবার কখনো মজার মজার খুনসুটি, ছোটখাটো কমন হিউমার আপনাকে হাসতে বাধ্য করবে। গল্প এগিয়ে যেতে যেতে মনে হবে- এ তো আমাদেরই গল্প, আমাদের জীবনেরই না বলা কোনো এক অধ্যায়। তবে শেষ পর্যন্ত কষ্টের ঘা টা যখন মোক্ষম ভাবে চেপে বসবে বুকের বাঁ পাশে, নিশ্চিত করছি, স্বাভাবিক হতে বেশ সময় নেবে। স্যাড মুভি বস্তুত আপনার ইমোশনকে চরম ভাবে নাড়া দিতেই খুব যত্নের সাথে তৈরি করা হয়েছে। কোরিয়ান ড্রামা যাদের দেখার অভ্যাস আছে, তারপরেও যারা দেখেননি- এক কথায় চরম মিস করেছেন। আর এমনিতেও যারা ড্রামা পছন্দ করেন, তাদের জন্যও মাস্ট ওয়াচ। 

আগের সাবে, বেশ বানানের সমস্যা ছিলো বিধায়, সে সব যথাসম্ভব সংশোধন করে, আরো সাবলীল আর পরিমার্জিত রূপে নতুন সাব আপলোড দিলাম। ডিভিডি রিপ আর এইচডি টিভি রিপের জন্য আলাদাভাবে দুটো সাব দেয়া আছে। সাবের সাথে আছে টেক্সট ফাইলে মুভি ডাউনলোড লিংক। তো আর দেরি কীসের, ভালো মুভি দেখুন, ভারাক্রান্ত হলেও মনের সঠিক খোরাক জোগান।


Post Author: Tufiq (FB)