Me and Me / Sarajin Shigan (2020): Bangla Subtitle and Movie Review


◁━━━━◈ বাংলা সাবটাইটেল রিলিজ / Bangla Subtitle and Movie Review ◈━━━━▷

🎬 মুভিঃ Me and Me / Sarajin Shigan (2020)

▪️জনরাঃ ড্রামা | মিস্ট্রি

▪️দেশঃ সাউথ কোরিয়া
▪️ভাষাঃ কোরিয়ান

▪️রানটাইমঃ ১০৫ মিনিট
▪️রিলিজঃ ১৮/৬/২০২০


▪️সাবটাইটেল ও মুভি লিংকঃ


▪️প্লটঃ মুভির গল্পে আসা গেলে শুরুটা হয় একদম সাদাসিধে ভাবে।। এক মাস্টার তার স্ত্রীকে নিয়ে সাউথ কোরিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করেন।।সুখেই চলতেসিলো দিনকাল, কিন্তু কিছুদিন পর স্ত্রীর মাঝে বেশকিছু অস্বাভাবিক পরির্বতন দেখা যায় যা ভয়ের ছিলো।।এই ব্যাপারটা একজন গ্রামবাসী জেনে গেলে তার মাধ্যমে পুরো গ্রাম ছড়িয়ে যায়।।আর কিছুদিন পর মাস্টারের বাড়িতে আগুন লেগে স্বামী স্ত্রী মারা যায়।।পুলিশি তদন্ত করতে এসে গ্রামবাসীর উপর সন্দেহ হতে থাকে।।তদন্তের এক পর্যায়ে দেখা যাবে যে পুলিশ তদন্ত করতে এসেছে তার আইডিন্টি পুলিশ নাই তিনি হয়ে গেছেন ঐ মাস্টার যিনি মারা গেছেন।।।কি? মাথায় জট লাগতে শুরু করসে?🥴😂আরে এখান থেকেই মুভির শুরু😂😂মুভির এক পর্যায়ে মনে হবে কি হচ্ছে এসব।।মনে হবে আপনি কি সেইজন যাকে আপনার স্মৃতি চিনে নাকি আপনি দেয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা সেই অপার্থিব সত্বা??
এখন প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রীর মৃত্যু কি স্বাভাবিক ছিলো? পুলিশ তদন্ত করতে এসে মাস্টার পরিচয় কেমনে পেয়ে গেলো? এরকম আরো কিছু প্রশ্নের উত্তর খুঁজে নিজের মাথাকে হ্যাং করতে এই মুভিটি দেখুন।। 

পরিচালকের প্রথম মুভি হিসেবে কাহিনী বিল্ডডাপ, সিনেমাটোগ্রাফি, যে জায়গায় মুভিটি শুট করা হয়সে তা একএথায় অনবদ্য ছিলো।।যে জায়গায় মুভিটা আরও ভালো লেগেসে সেটা হলো এর এনডিং। এতটাই কনফিউজড হবেন আপনি এটা দেখে শেষপর্যন্ত না জানি নিজের চুল ছিঁড়ে বসুন।

🔸লিখেছেনঃ Asif Hossain

Post Author: Anis (FB)