One Day (2016) সর্বকালের সেরা কমেডি রোমান্স থাই ফিল্ম - মুভি রিভিউ


🎬 নাম: One Day (2016)
🗒️ মুক্তি: ১ সেপ্টেম্বর, ২০১৬ ( 🌐থাইল্যান্ড )
🔥 IMDb: 7.7
📌 বাংলা সাবটাইটেল: আছে

 এ পর্যন্ত থাই ফিল্ম মানে থাইল্যান্ডের ফিল্মস ইন্ডাস্ট্রিস যতগুলা মুভি দেখেছি এসবের মধ্যে এ মুভিটা সবচেয়ে ভালো লেগেছে।  বিশেষ করে রোমান্টিক কমেডি মুভি গুলোর মাঝে সবচেয়ে সেরা বলব নির্দ্বিধায়। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যদের ব্যাপারে জানি না সবার রুচি তো আর একই রকম নয়।  

আগে থেকে যারা থাই (Thailand) ফিল্ম ❤️ দেখেন এ মুভিটা নতুন করে তাদের থাই ফিল্মের জাত চেনাবে। আইএমডিবিতে 💥৭.৭ পাওয়া মুভিটি বিশেষ করে ড্রামা রোমান্স লাভারদের জন্য মাস্টওয়াচ। হ্যালো স্টেনজার আর পি-মেক মুভিটা দেখেছেন? এ মুভিগুলা একই ডিরেক্টরের তৈরি করা তাই ফিল্মস। 

হ্যালো স্টেনজার আর "পি মেক" এর মতো One Day (2016) মুভিতে খুব বেশি কমেডি নেই । তবে যেভাবে ঢালাওভাবে মুভির গল্প উপস্থাপন করা হয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। মুভিটা রোমান্স ড্রামা থাই ফিল্ম লিস্টের সেরা পাঁচে না রাখলে সেই লিস্ট সম্পূর্ণ হবে না একটা বড় কমতি থেকে যাবে।


মুভির প্লট: ডেন নামের বিলো-এভারেজ ধরণের একটা ছেলে আইটি ডিপার্টমেন্টর চাকরি করে। তার একই অফিসে চাকরি করা এক সুন্দরী মেয়েকে ভালবাসে। একথা কোনো ভাবে ঐ মেয়েটির কাছে উপস্থাপন করতে পারে না। অফিসের ছুটি কাটানো জন্য জাপান ট্রিপ শেষের সবাই ফিরলেও অজ্ঞাত কারণ বসত ঐ মেয়ে জাপান থেকে যায়। সেখানে একাকী ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার পর মেয়েটি তার সল্পকালীন সব স্মৃতি হারিয়ে ফেলে। এ সুযোগকে লুপে নিয়ে ডেন দাবি করে বসে, তারা দুজন দুজনকে ভালবাসে। বাকী গল্প দেখতে পারেন আপনার মোবাইল/টিভি স্কীনেই। ড্রামা রোমান্স লাভারদের মুভিটি আশা করি ভালো লাগবে। মুভি ফ্রিক ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।

#MovieFreakBlog

Post Author: Oliur Rahman