ATM Er Rak Error (2012) থাই কমেডি রোমান্স - মুভি রিভিউ


🎬 Name: ATM Er Rak Error (2012)
💝 Gnr: Romance/Comedy 🕐 2h 3m
🔥 IMDB: 7.2 (2K)
🏷️ ভাষা: থাই (থাইল্যান্ড)
★ বাংলা সাবটাইটেল: আছে

রোমান্টিক কমেডি জনরার মুভি, বিশেষ করে আমার মত যারা এ জনরার মুভি দেখেন...💗 তাদের জন্য মাস্টওয়াচ । মুভিটি দেখার সময় অনেক জায়গায় জুর করে হাসি থামাতে হয়েছে। 😝

এটাইপের মুভি গুলোতে প্রচুর যৌন উদ্দীপক উপাদান থাকে। কিন্তু এ মভিটিতে যৌন উদ্দীপক এমন একটাও উপাদান নাই! ইংলিশ আর হিন্দি মুভিতে রোমান্স কি জানেনই তো,,,, কোলাকোলি কমন বেপার...কিস করা, হলিউড মভিতে কাপড় খোলাও সহজ বেপার। কিন্তু থাই রোমান্স কমেডিতে অন্যন্য একটা স্বাদ আছে, এমন কি অনেক থাই মভি আছে হলিউড ও ইন্ডিয়ান মুভিকে ছাপিয়ে যাবে গল্প ও এক্টিংয়ে - এটা আমার ব্যাক্তিগত অভিমত। 

অনেকেই হয়ত 🎬 The Teacher Dairy মুভিটি দেখে ফেলেছেন। এটাও একটা সেইম টাইপের থাই মুভি ছিল। যেহেতু রমজান মাস, রোজার দিন তাই ছবি/মুভি দেখা থেকে বিরত থাকাই উত্তম। আগেই উল্লেখ করেছি এমুভিতে যৌন উদ্দীপক কোনো উপাদান নেই...তারপরও নিজ দায়িত্বে দেখবেন। 

®প্লট: সুয়া(নায়ক) আর জিব(নায়িকা) ৩ বছর ধরে প্রেম করতেছে কিন্তু তা চুপিচুপি। কারণ তারা যে ব্যাংকে চাকরি করে ব্যাংকের কোনো স্টাফ অন্য স্টাফের সাথে প্রেম করা সম্পুর্ন নিষেধ, অন্যতায় প্রেমিক ও প্রেমিকা দুজনকেই চাকরি থেকে ভের করে দেওয়া হয়। সুয়া আর জিব যখন বিয়ের প্লেন করে তখন বাদে ভেজাল। তাই দুজন মিলে পরিকল্পনা করে, বিয়ের জন্য একজনকে ব্যাংকের বাহিরে চাকরী ছেড়ে দিয়ে চলে যেতে হবে আর একজন চাকরি করবে। কারণ সুয়া আর জিব যদি বিয়েকরে তাহলে বিষয়টা উক্ত ব্যাংকের ভেতরে জানাজানি হলে তাদের দুইজনেই চাকরি থাকবে না। কিন্তু তাদের মধ্যে কেউ একমত হতে পারেনি কে চাকরি ছাড়বে। দুজনই নিজ চাকরী ছাড়তে নারাজ পরে তাদের মধ্যে এ নিয়ে সম্পর্কের ব্যাক-আপ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাজি/গেইম হয়,,, যে হারবে সে চাকরী ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাদেরই ব্যাংকের ATM মেশিনের সফটওয়্যার সমস্যায় হাড়িয়ে যাওয়া অর্থ যে খোঁজে ভেতর করতে পারবে সেই জিতবে। যে জিতবে তার কথা মত অন্যজন তার চাকরী চেড়ে চলে যেতে হবে। কে জিতবে? কি হয় পরে তা জানতে হলে মুভি দেখার প্রয়োজন নেই। আগে আমার এই রিভিউতে দু-তিনটা লাইক কমেন্ট করেন দেন দেখি?

আজকাল Extraction মুভি ছাড়া অন্য কোনো মুভি রিভিউতে লাইক ও কমেন্ট করতে চায় না কেউ 😝😜

#MovieFeakBlog

Post Author: Oliur Rahman