Table No 71 হিন্দী রোমান্টিক থ্রিলার মুভি রিভিউ


Name: Table No. 21
Released: 4 January 2013 [Hindi, Indian]
Director: Aditya Datt
Starring: Paresh Rawal, Rajeev Khandelwal, Tina Desai, Dhruv Ganesh
Run time: 108 mins
Genre: Revenge Thriller, Psycho, Adventure
IMDb Rating: 7.1/10
Personal Rating: 10/10
Rotten Tomatoes: 54%
Budget: ₹85 Million
Box office: ₹177.95 million

মুভি চরিত্র
স্টার প্লাসের সিরিয়ালের নায়ক থেকে বলিউড মুভিতে মূল রোলে অভিনয় করলে কেন জানি আমার আর ভাল্লাগে না। মুভিটির রিভিউ না পড়া হলে হয়তো রাজীবের অভিনয় করা এই অসাধারণ মুভিটি দেখাই হতো না। আর নায়িকা টিনা দেসাই কে দেখার পর মুভিটি দেখার আগ্রহ প্রায় স্তিমিত হয়ে এসেছিল। তাই অন্য ১ টি মুভি ডাউনলোড দিয়ে এটা দেখেই সময় কাটাচ্ছিলাম। তবে টিনা অবশ্যই বিকিনি'তে দারুন। কিন্তু যেই না পরেশ রাওয়াল মঞ্চে আসলো সাসপেন্স & অ্যাডভেঞ্চারের সুবাস পাচ্ছিলাম। এখান থেকেই আমার আগ্রহ শুরু হল আর যেন রোলার কোস্টারে চেপে বসলাম আমি। একটানা পুরো মুভিটা দেখে শেষ করলাম। কি দেখলাম এটা ভাভা রে ভাইয়া।

মুভি প্লট
মুভিটি আসলে কি নিয়ে আর একটু পর কি হবে সেটা আন্দাজ করার কোন সুযোগ নেই।
একটি চরম শিক্ষনীয় মুভি যা অবশ্যই কলেজ ইউনিভার্সিটি'র সকল ছাত্র-ছাত্রীদের জন্য মাস্ট ওয়াচ মুভি।
মধ্যবিত্ত দম্পতি ভিভান & সিয়া লটারি জিতে ৫ম এ্যানিভার্সারিতে ফিজি'তে ট্যুরে যায় আর সেখানে পরিচয় হয় মিঃ খানের সাথে। খান এই দম্পতিকে একটি অদ্ভুত অনলাইন লাইভ গেমের জন্য অফার করে যার প্রাইজ মানি ২১ কোটি রুপী যা অবিশ্বাস্য রকমের বেশি।

৮ টি ব্যক্তিগত প্রশ্নের সত্য উত্তর & এই ৮ টি উত্তর দেয়ার পাশাপাশি ৮ টি টাস্ক কমপ্লিট করতে পারলেই ২১ কোটি টাকার মালিক বনে যাবে এই মধ্যবিত্ত দম্পতি।

শর্ত একটাই প্রতিটি উত্তর সত্যি হতে হবে।
যদি মিথ্যা বলে তাহলে মৃত্যু অবধারিত।

8 questions 8 answers & 8 tasks.
একদম ইজি গেম।
But If you lie......you die.

উদাহরণস্বরূপ প্রথম প্রশ্নটি দিচ্ছি-
ভিভানের প্রতি প্রথম প্রশ্ন ০১!
পাবলিক প্লেসে নিজের বউয়ের সাথে রোমান্স করতে লজ্জা লাগে কিনা। এই প্রশ্নে ভিভানের উত্তর ছিল হ্যাঁ & টাস্ক ছিল কোন একটি পাবলিক প্লেসে রাজপথে সকলের সামনেই চুমু খাওয়া। ইজি প্রশ্নের হ্যাঁ উত্তর বলে & ১ টি টাস্ক নিজের বউকে প্যাশনেট চুমু খেয়ে ভিভান-সিয়া জিতে গেল ১ কোটি রুপী। রাজীব আসলেই পাবলিক প্লেসে নিজের বউকে চুমু খেতে লজ্জা পেতো। তাই সত্য উত্তর হ্যাঁ বলেছিল। এভাবে একের পর এক ৮ টি প্রশ্নের ৮ টি উত্তর & ৮ টি টাস্ক কমপ্লিট করতে দেখে আপনি নিজেই স্পীচলেস হয়ে যাবেন। কি থেকে কি হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রচন্ড রকম থ্রিল নিয়ে দেখতে থাকবেন। আর কিছুই বলবো না। তাহলে স্পয়লার হয়ে যাবে।

আফসোস
এটাকে বলিউডের অন্যতম আন্ডাররেটেড মুভি বলবো আমি। এরচেয়ে অনেক বস্তা পঁচা মুভিও এরচেয়ে অনেক বেশি আয় করে থাকে।
নায়ক সাল্লু & ক্যাটরিনা হলে এটাই হয়তো আরো অনেক বেশি আয় করতো।

ভাল লাগা
পরেশ রাওয়ালের অভিনয় ছিল দুর্দান্ত এবং প্রতিটি ডায়লগ ছিল অসাধারণ। রাজীবের অভিনয় এ্যাভারেজ লেগেছে আমার কাছে। আর টিনা'র অভিনয় শেষের দিকে নজর কেড়েছে। মুভির ডিরেকশন একদম নিখুঁত ছিল।

সাজেশন্স
শুধুমাত্র থ্রিলার লাভার নয়, ভার্সিটির পড়ুয়া/হলে থাকা সকল ছোট ভাই বোনদের জন্য যারা গেস্টরুম নামক কালচারের ভক্ত তাদেরকে বিশেষভাবে সাজেস্ট করছি।

Post Author: Mohammad Rokanuzzaman