The good, the Bad, the weird (2008) কোরিয়ান থ্রিলার মুভি রিভিউ


🎬 Move: The good, the Bad, the weird (2008)
🔥 IMDB: 7.3/10★
Genres: Western/Action
Director: Kim Jee-woon
Budget: 10 million USD
Collection : 44.3 million USD
Awards: Blue Dragon Film Award for Best Director, Asian Film Award for Best Supporting Actor
CAST: jung woo - sung, lee Byung-hun, Ma Dong seok, Song kang Ho, Oh Dal - su

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরিয়ান উপদ্বীপটি জাপানি সাম্রাজ্যবাদীদের হাতে পরে তখন অনেক কোরিয়ানরা মনছুরীয়ার বিস্তৃত প্রান্তের আশ্রয় নেয়। এই অ্যাকশন মুভিটি ১৯৩০ এর দশকের মনছুরিয়া যুদ্ধবিধ্বস্ত মরুভূমির। ইতালিয়ান সিনেমা the good, the Bad and the ugly (1966) থেকে অনুপ্রাণিত।

প্লটঃ
জাপানি সামরিক কর্মকর্তাদের কাছে এক ব্যাবসায়ীর লুকিয়ে রাখা গুপ্তধনের মানচিত্র থাকে। তাদের কাছ থেকে মানচিত্র নেওয়ার জন্য এক কোরিয়ান নেতা এক বন্দুক বাজ কে নিযুক্ত করে। অন্য দিকে গুপ্তধনের মানচিত্র নিতে চায় এক ডাকাত দল।

এক জন কমেডিয়ান চোর জাপানি সামরিক কর্মকর্তাদের ট্রেন কে সাহসের সাথে ডাকাতি করার সময় গুপ্তধনের মানচিত্র পেয়ে যায়৷ একই সময়ে ডাকাত দল ট্রেনে আক্রমণ করে। ডাকাত দস্যুরা ট্রেন ঘিরে রাখে, গুপ্তধনের মানচিত্রের কাছাকাছি যাওয়ার সময় বন্দুকবাজ আক্রমণ বসে। চলে গোলাগুলি সেই সুযোগে ককমেডিয়ান চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
চোর কে খুজতে থাকে ডাকাত দল, বন্দুকবাজ ও জাপানিজ সেনাবাহিনীর ও মুল্যবান গুপ্তধনের মানচিত্রটির প্রতি আকৃষ্ট আছে। তার পরেই শুরু হয় গুপ্তধনের মানচিত্র নিয়ে আসল খেলা।

কোরিয়ান মুভি দেখেন আর এই মুভিটা দেখেন নাই এমন লোক খুব কম আছে। এই মাস্টারপিচ মুভিটা যদি না দেখা থাকে। তাহলে কোরিয়ান মুভির আসল মজাটাই মিস করছেন।