3-Iron (2004) Bangla Subtitle || কোরিয়ান মুভি রিভিউ




☑️ Bangla Subtitle & Movie Review:
✓ Movie name: 3 - IRON (2004)
✓ Country: South Korea, Japan
✓ Duration: 88 min
✓ Cast: Jae Hee,Lee seung yeon,Kwon
✓ IMDb : 8/10 (PR: 9/10)

(Some Spoiler, 18+ alart)

☑️ Bangla Subtitle Download Links:


☑️ মুভি রিভিউ:
মুভিটির স্টোরি মেকিং, ডিরেকশন অসাধারণ। একজন ভবঘুরে মানুষ যার থাকার ঠিকানা নেই, বাইক রাইডিং আর মানুষের খালি বাড়িতে রাত কাটানো যার নেশা। রেস্টুরেন্ট লিফলেট বিতরনের মাধ্যমে সে খালি বাড়ির খোঁজ রাখে তবে তাদের ক্ষতির উদ্দেশ্য নেই বরং নিজের ঘরের মতই খেয়াল রাখে যতক্ষন থাকে। কিন্তু অন্যের বাড়িতে রাত কাটানো কি এতই সহজ???

এভাবেই একদিন খালি মনে করে রাতকাটানোর উদ্দেশ্যে যাওয়া হয় এক ধনীর বাড়িতে আর দেখা হয় বিবাহিত জীবনে অসুখী, প্রচুর ডিপ্রেশনেভোগা এক মডেল নারীর সাথে। তারপর দুজন মিলে বেরিয়ে পরে এক অজানা গন্তব্যে...মেয়ে
টি ধীরে ধীরে জীবনকে উপভোগ শেখে... আর তারপর???

না। আপনার আন্দাজ সঠিক নয়, তারপর কি হতে পারে জানতে হলে দেখে নিতে হবে এই অসাধারণ প্লটের মুভিটি। সবচেয়ে বড় কথা, মুভিতে আপনি ডায়লগ ডেলিভারি পাবেন খুবই কম ,সবটাই বুঝে নিতে হবে তাদের সহজ অভিনয় দেখে আর দেখতে দেখতে মুগ্ধ হবেন মুভি আর ছেলেটির (Jae Hee) প্রতি। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর জীবনবোধের কিছু বিষয় আপনার মনে নাড়া দিতে পারে। আর আপনি ভাববেন-
"It’s hard to tell that the world we live in is either a reality or dream..."

☑️ ডাউনলোড ও ওয়াচ:
আলাদা স্বাদের মুভিপ্রমিদের আশা করি ভাল লাগবে। Available on YouTube/Happy watching

☑️ পোস্ট লেখক:  মেঘবতী