Instant Family (2018) ফ্যামিলি ড্রামা - মুভি রিভিউ


🎬 Name: Instant Family (2018)
💥 Gener: Comedy, Drama
🌟 IMDb: 7.3

কমেডি ড্রামা ধাঁচের মুভি যা দেখতে বসে এক মিনিটের জন্যও বিরক্ত হবেন না। আর হ্যাঁ, এতেও কোন ধরনের খারাপ (১৮+) সিন নাই। মুভিটির মূল চরিত্রে আছেন, অস্কারজয়ী অভিনেতা Mark Wahlberg ও অভিনেত্রী Rose Byrne ।  আমার প্রিয় অভিনেতাদের মধ্যে তারা দুজনই আছেন। কোয়ারেন্টাইন জীবনে যখন একাধারে তিনটি বস্তাপঁচা হলিউড মুভি দেখার পর একদম জিরো এক্সপেক্টেশন নিয়ে এই মুভিটি দেখতে বসছিলাম। দেখার পর আমি পুরাই অবাক... খুব উপভোগ করার মতো একটা মুভি ছিল।

✒️মুভির প্লট: মুভির গল্প দুইজন বিবাহিত দম্পতিকে নিয়ে। বিবাহিত জীবনে তারা খুব সুখি কিন্তু তাদের কোন ছেলে-মেয়ে নাই। কেননা তারা নিজেরাই কোন বাচ্চাকাচ্চার জন্য প্ল্যান করে নাই তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে। যে মুহূর্তে এসে বাচ্চাকাচ্চা নেওয়ার প্ল্যান মাথায় আসে ওই সময় তাদের বয়স খুব বেশি না হলেও তা কিন্তু কমও নয়। ওই সময়ে যদি তারা বাচ্চা নেয় তাহলে বাচ্চা বড় হতে হতে তাদের নিজেদের বয়স অনেক হয়ে যাবে।  হয়তো তাদের সন্তানের ১৮ বছর বয়সী হওয়ার আগেই তারা বৃদ্ধ হয়ে যাবে। তাই তারা প্ল্যান করে এতিম শিশুদের দত্তক নিবে। যাদের বয়স কি না ৫ থেকে ১০ বছরের মধ্যে। কিন্তু তারা দত্তক নিতে গিয়ে উপলব্ধি করে যে, এতিম শিশু দত্তক নেয়া যতটা সহজ মনে করছিল মূলত তা এতটা সহজ না। আস্তে আস্তে তাদের ভুল বুঝতে পারে, এ থেকে তাদের নতুন একটা উপলব্ধি হয়।

মুভিটা আমার ❤️ প্রিয় লিস্টের তাই আমি চাই আপনারা মুভিটা দেখুন এবং আপনাদের ভালো লাগুক। তাই অযথা স্পয়লার দিয়ে মুভি দেখার আসল মজা নষ্ট করতে চাইনা। 

তবে সাবধান, এই মুভি স্বামী-স্ত্রী মিলে দেখার পর যদি কারো স্ত্রীর বাচ্চাকাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছা জাগ্রত হয় তাহলে আমি দায়ী নই 😜

এই সুন্দর ইংলিশ মুভিটির জন্য দুঃখের বিষয় Bangla subtitle নেই। Bangla subtitle এভেইলেবল হলে লিংক (Bangla subtitle download link) দিয়ে দিতাম। কিন্তু বাংলা সাবটাইটেল না থাকার কারণে যারা দেখতে চান তাদেরকে ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে হবে।